৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

প্রকাশ : 16 Oct 2024
৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি

ডেস্ক রিপোর্ট: আট জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তে এ আদেশ জারি করে মন্ত্রীপরিষদ বিভাগ।

বাতিল করা দিবসগুলো ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ৫ আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ১৮ আগষ্ট শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মাট বাংলাদেশ দিবস।
এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কাছে অফিস আদেশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

;