আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে আরব সাগরে নৌসেনার স্পিডবোটের ধাক্কায় ১৩ লঞ্চ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। আনন্দ বাজার খবর জানিয়েছেন।
আনন্দবাজার প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৫৫মিনিটে মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরীঘাট থেকে নৌসেনার একটি স্পিডবোট এলিফ্যান্ট গুহা যাওয়ার পথে নীলকমল নামক একটি লঞ্চকে ধাক্কা দিলে এদুর্ঘটনা ঘটেছে। ধাক্কায় লঞ্চটি উল্টে যায়। দুর্ঘটনার পর ১০১ জনে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত্যূ হয় ১৩ জনের।
নৌসেনা এক বিবৃতিতে বলেন, স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষার করে দেখার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা অভিযোগ করেছে, লঞ্চে কোন লাইফ জ্যাকেট ছিল না। দুর্ঘটনার পরে জলে লাইফ জ্যাকেট ফেলা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments