মোংলা থেকে মো. নূর আলমঃ বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্প’র আয়োজনে ৬ নভেম্বর রবিবার বিকেলে মোংলার মাকোড়ডোন শিশু শিক্ষা কেন্দ্রে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
রবিবার বিকেল ৪টায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক সপ্নযাত্রা প্রকল্প বাগেরহাটের সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি মেম্বর হারুন মল্লিক, কোডেক’র রাকিব আহসান, মিরাজ হোসেন, শেখ মোতালেব হোসেন, বাপা নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কমলেশ মজুমদার বলেন যেখানে যাই না কেন ইউএনও হিসেবে প্রথম কর্মস্থল মোংলার কথা মনে থাকবে। তিনি মোংলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে সকলে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্প বাস্তবায়নে মাকোড়ডোন ব্রীজ স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments