মোঃ মহশীন আলী, রংপুর অফিস: সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কল্যাণে গঠিত ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি নতুনভাবে গঠিত হয়েছে। ০২ সেপ্টেম্বর তারিখে দুপুর ২ টায় ট্রাস্টের অস্থায়ী কার্যালয় শহরের সময় টেলিভিশনের অফিসে এক অনারম্বর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উক্ত ট্রাস্টের সকল সদস্যদের উপস্থিতিতে ট্রাস্টের নতুন কমিটি গঠিত হয়। নিয়ম অনুযায়ী ও গঠনতন্ত্র মোতাবেক তিনজন পরিচালক ও সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে উপস্থিত সকল সদস্যদের পূর্ণাঙ্গ সমর্থনের মধ্য দিয়ে উক্ত পদবী গুলোতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন পরিচালক(১)- মোঃ মহশীন আলী, পরিচালক(২)- মোঃ রুবেল রানা রনি, পরিচালক(৩)- মোঃ রুবেল ইসলাম, সভাপতি- সময় টেলিভিশন এর স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক- রেদওয়ান হোসেন মিলন এবং কোষাধ্যক্ষ- মোঃ আতাউর রহমান।
উক্ত ট্রাস্ট গঠনের পর হতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের কল্যাণের জন্য ট্রাস্ট কাজ করে যাচ্ছে। এজন্য ট্রাস্টের নবনির্বাচিত সভাপতি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট একটি কল্যাণীয় কমিটি। সকল সদস্যদের কল্যাণের জন্য ট্রাস্ট কাজ করে। ট্রাস্টের যেকোনো সদস্যের আপদে-বিপদে অর্থনৈতিক সহ বিভিন্ন সমস্যার সমাধানে ট্রাস্ট কাজ করে। সেজন্য তিনি দেশের বিশেষ করে জেলার দায়িত্বশীল রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ আপামর সকল মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, সংগঠনে আমরা যারা এক হয়ে আছি ভবিষ্যতে আরও এক হয়ে থাকবো। সকলের জন্য আমরা সকলেই এক হয়ে কাজ করে যাবো।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষসহ সকলের কল্যাণের জন্য এই সংগঠন কাজ করে যাবে।
উল্লেখ্য কিছুদিন পূর্বে ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি সাধারণ সম্পাদকসহ কয়েকজন পদত্যাগ করলে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটির মধ্য দিয়ে এই নতুন কমিটি পূর্ণাঙ্গভাবে গঠিত হয়।
পরে ট্রাস্টের সকল সদস্যদের উপস্থিতিতে ট্রাস্টের পক্ষ থেকে বদলিজনিত কারণে বিদায়ী ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান-কে সম্মাননা সূচক একটি ক্রেস্ট প্রদান করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments