আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে একটি থানার বাইরে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৮ থেকে ২২ জন আহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও সিএনএন জানিয়েছে, বিস্ফোরণটি ঘটে কাবাল এলাকায় থানার সামনে। ঠিক ওই সময় থানার পাশেই স্থানীয় বাসিন্দাদের একটি জঙ্গিবাদবিরোধী ও পুলিশের সমর্থনে শান্তি মিছিল চলছিল। বিক্ষোভকারীরা জঙ্গিবাদ নির্মূল এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে সিএনএন জানায়, হামলাকারী সরাসরি ওই র্যালিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা ফিদা হোসেন রয়টার্সকে জানান, নিহত ১৪ জনের মধ্যে ৫ জন পুলিশ সদস্য, ৮ জন বেসামরিক নাগরিক এবং ১ জন হামলাকারী নিজেই। জেলা পুলিশ প্রধান ওমর খান জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন বেসামরিক ও ৫ জন পুলিশ সদস্য রয়েছেন। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক জরুরি সেবা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল ফয়জি জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১৮ জন আহত হয়েছেন এবং একটি উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, হামলায় সহায়তাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পাকিস্তানি তালেবান, যা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, তাদের দিকে। টিটিপি আফগান তালেবানের মিত্র হলেও একটি পৃথক সংগঠন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির অনেক নেতা ও যোদ্ধা সেখানে আশ্রয় নিয়েছে বলে অভিযোগ রয়েছে। সোয়াত উপত্যকা একসময় জঙ্গিদের শক্ত ঘাঁটি ছিল, ২০০৭ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বড় অভিযানে তাদের হটিয়ে দেওয়া হয়। তবে সাম্প্রতিক মাসগুলোতে উপত্যকায় আবারও জঙ্গিদের তৎপরতা বেড়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শরিফ এক বিবৃতিতে এই হামলায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তারা বলেছেন, সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তানের লড়াই অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিজেপি-শাসিত তিনটি রাজ্য বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটে গুরুত্বপূর্ণ তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। আজ রবিবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে থাকা নিজ দেশের নাগরিকদের জন্য জরুরি ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশে থাকা ...
আন্তর্জাতিক ডেস্ক: পেরুর বিশ্বখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান নাজকা লাইনসের কাছে পর্যটকবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং ২ জন ক্রু সদস্য রয়েছেন।ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর কেন্দ্রস্থলে একটি অভিজাত রেস্তোরাঁর প্রবেশমুখে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এই ঘটনায় ...
সব মন্তব্য
No Comments