ডেস্ক রিপােট: অবশেষে বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে তার দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ ঘটল।
৫০ শতাংশ বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না তার। নতুন চুক্তিতে সই আর করা হলো না। মেসি এখন বার্সার সাবেক অধিনায়ক, সাবেক তারকা।
মেসি বার্সার ছাড়ার পেছনে কি ক্লাবটির আর্থিক দৈন্যদশাই একমাত্র কারণ নাকি আরও কিছু বিষয় লুকিয়ে আছে?
আর্জেন্টাইন খুদেরাজের বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ার পর মুহূর্ত থেকেই এ নিয়ে খুঁটিনাটির সন্ধানে নেমেছেন স্প্যানিশ গণমাধ্যমের সাংবাদিকরা।
মেসির ক্লাব ছাড়ার খবর প্রথম প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসির ক্লাব ছাড়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো— আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। স্বদেশি এই ডিফেন্ডারকে বার্সায় ভিড়িয়ে মাঠের রক্ষণকে আরও শক্তিশালী করতে চেয়েছিলেন মেসি। আসন্ন মৌসুমেই রোমেরোকে স্কোয়াডে নিয়ে মাঠের লড়াইয়ে নামতে চেয়েছিলেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত মেসির ইচ্ছাপূরণ করতে পারেনি বার্সা। রোমেরোকে দলে ভেড়াতে পারেনি তারা।
পরে ৫০ মিলিয়নের বেশি ইউরোতে ইতালিয়ান ক্লাব আতলান্তা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার কিনে নেয় রোমেরোকে।
মার্কার দাবি, মেসির ক্লাব ছাড়ার পেছনে অনেক কারণের একটি রোমেরোকে দলে না ভেড়াতে পারা।-যুগান্তর
ডেস্ক রিপোর্ট: কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। শুক্রবার, ২০ নভেম্বর বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র হ ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। তাকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে ২টি ডি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢা ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফল ...
সব মন্তব্য
No Comments