আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফের মসনদে বসার মধ্যে দিয়ে ফের ট্রাম্প যুগের সূচনা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বায়িত্ব গ্রহণকালে ভাষনে আমেরিকার স্বর্ণ যুগে সূচনার কথা উল্লেখ করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যাস শপথ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১২টায় রাজধানীর ওয়াশিংটন ডিসিতে এই শপথ অনুষ্ঠান শুরু হয়।
গত ৫ নভেম্বর ভোটে দ্বিতীয় বারেরমত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হম ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে ডোনাল্ড জো বাইডেন উপস্থিত ছিলেন।
দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন ট্রাম্প। একটি তার মায়ের দেওয়া। অন্যটি আব্রাহাম লিংকনের বাইবেল। এই বাইবেলে শপথ নিয়েছেন যুক্তরাষ্ট্রের আগের কয়েকজন প্রেসিডেন্ট, যার মধ্যে আব্রাহাম লিংকন নিজেও রয়েছে। ১৮৬১ সালে আব্রাহাম লিংকন এই বাইবেল ছুঁয়ে শপথ নিয়েছেন।
ট্রাম্প তার ভাষনে বলেন, আমেরিকার শ্রমিক এবং তাদের পরিবারগুলোকে রক্ষায় আমি অবিলম্বে বাণিজ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব। অন্য দেশগুলোকে সমৃদ্ধ করতে আমাদের দেশের নাগরিকদের ওপর করারোপর পরিবর্তে আমরা বরং আমাদের নাগরিকদের সমৃদ্ধ করতে ভিন্ন দেশগুলোর ওপর শুল্ক ও কট চাপাব।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments