আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী মার্কসবাদী অনুরা কুমারা দিসানায়েক। রবিবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্যে দিয়ে নির্বচন কমিশন একথা জানিয়েছেন।
প্রথমদফা নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দেশটির ইতিহাসে এই প্রথম রবিবার দ্বিতীয়দফা ভোট গ্রহণ করা হয়।
দ্বিতীয় দফার ভোটে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়েছেন অনুরা কুমারা দিসানায়েক। আর বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ মাত্র ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমে জানাগেছে, সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্ট দিসানায়েকের শপথ নেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে দেশটির ইতিহাসে সচচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলংকা।তখন ব্যাপক গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে দেশ থেকে পালিয়ে যায়।এর পর এই প্রথম দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে প্রায় ১ কোটি ৭০ লাখ ভোটার ভোট দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments