রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) পরিবহনে অগ্নিসংযোগসহ মহাসড়কের গৌরনদীর বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে জানালার গ্লাস ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে রাত সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা ও খাঞ্জাপুর ফকির বাড়ির সামনের মহাসড়কে টায়ার জ্বালিয়েছে দুর্বৃত্তরা। একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে, লকডাউনের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে। তবে পৃথক এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্ত ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ...
বেনাপোল প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)- ...
সব মন্তব্য
No Comments