মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই যুবক মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।নিহত যুবকের নাম সাইফুর রহমান রাফি (২৮)। তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার বাবুলের ছেলে।
ডা.আফরোজা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে রাফি নামের এক যুবক নিজ শরীরে আগুন দেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে সেখান থেকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিট) ভর্তি করা হয়। আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পরেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন,তার মা এই হাসপাতালের ডেইলি লেবার হিসেবে কাজ করেন। রাফির পরিবারের সাথে কথা বলে জানা গেছে,সে মানসিক রোগে ভুগছেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments