আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে। এর আগে মাত্র পাঁচ দিন আগেও ভূমিকম্প হয়েছিল। বাসস এ খবর দিয়েছে।
ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেমোয়ার, অ্যাটক, চিত্রল জেলা ও তার আশপাশ এলাকায় কম্পন অনুভুত হয়।
পাকিস্তানের ভূমিকস্প পর্যবেক্ষন সংস্থা বলেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ১৯৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থ।
এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রসঙ্গত, ভারতীয় এবং ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্থান ভূমিকম্প একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। গত ৩১ আগষ্ট আফগানিস্থানে ৬ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৩ হাজার মানুষ মারা যায়।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments