রংপুর অফিস: গত ১৫ বছরে দিনাজপুরে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন। আর লিচুর উৎপাদন প্রায় দ্বিগুন হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে এ জেলায় ধানের চাষ বেড়েছে ১ হাজার ২৬৪ হেক্টর জমিতে এবং উৎপাদন বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৪০৪ মেট্রিক টন। গতবছর দিনাজপুর জেলার ৪ লাখ ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে ১৬ লাখ ২৫ হাজার ৩৯ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে।
অন্যদিকে গত ১৫ বছরে দিনাজপুর জেলায় লিচু উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। গতবছর ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে ৩২ হাজার ১১৭ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে। যা ২০০৮-২০০৯ উৎপাদন বছরের তুলনায় ১৪ হাজার ৩৭১ মেট্রিক টন বেশি।
‘চাল-লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর’-এটি দিনাজপুর জেলার ব্র্যান্ডিং স্লোগান। সারাদেশে দিনাজপুর জেলার চাল ও লিচুর খ্যাতি রয়েছে। দিনাজপুর জেলায় চাল ও লিচুসহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদিত হয়। জাতীয় উৎপাদনের প্রায় ৪ দশমিক ১৫ শতাংশ চাল ও খাদ্যশস্য দিনাজপুর জেলায় উৎপাদিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের যুগোপযোগী নানামুখী পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার ফলে দিনাজপুর জেলায় ধান ও লিচুসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা দেশের খাদ্য চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ৭০ শতক জমিতে পেঁপে চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন তিন যুবক। তাদের বাগানে ৭০০টির বেশি গাছ রয়েছে, ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলায় কৃষিপ্রতিবেশবিদ্যা (এগ্রোইকোলজি), জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ববিষয় ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
সব মন্তব্য
No Comments