মো.পাভেল ইসলাম রাজশাহী:রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সম্মেলন কক্ষে (২২ জানুয়াররি) রবিবার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায়, স্থাপনাসমূহের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সন্তোষজনকভাবে করায় গণপূর্ত বিভাগ-২, রাজশাহী কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
রামেক হাসপাতালের পরিচালক ও সকল সদস্যদের সৌজন্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, বি,এম, হুমায়ুন কবীরের হাতে এই ক্রেস্ট তুলে দেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এমপি, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীসহ কমিটির সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এ.বি.এম. হুমায়ুন কবীর, রাজশাহী গণপূর্ত জোন এর নির্বাহী প্রকৌশলী (স্টাফ অফিসার) ফেরদৌস শাহনেওয়াজ কান্তা, উপ-বিভাগীয় প্রকৌশলী মুনমুন হোসেন, রবিউল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ,উপ-সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন,রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাসেল আলী ও শহিদুল ইসলামসহ রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ও রামেক হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই সময় পরিচালক শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর ইঞ্জিনিয়ারিং টিম তাদের স্টাফদের সমন্বয়ে রাত দিন হাসপাতালের নির্মাণ,মেরামত,সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সুনামের সাথে করে যাচ্ছেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments