প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ

প্রকাশ : 18 Oct 2024
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ আজ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের সংলাপ হবে আজ।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (১৯ অক্টোবর) এ সংলাপ অনুষ্ঠিত হবে। 

আজকের  গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সংলাপে অংশ নিবেন। প্রধান উপদেষ্টার দপ্তর এতথ্য জানিয়েছেন করেন।

গত ৫ অক্টোবর থেকে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ হয়। পূজার ছুটির কারনে মাঝে সংলাপ শেষ করা হয়নি।


সম্পর্কিত খবর

;