প্রতাপ হোড়, প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদাকে ওএসডি করা হয়েছে।
২২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের ই-মেইলে মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদার ওএসডি সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা: মারুফ আহমেদ বলেন, মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদা স্যারকে তিনদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজি)তে যোগদানের একটি পত্র ই মেইলে এসেছে বলে আমি শুনেছি। তবে কি কারনে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানি না।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক(এডি) ডা. অজয় কুমার সাহা বলেন, আমরা লোকমুখে শুনছি পরিচালক স্যারকে ওএসডি করা ডিজিতে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি বা অফিসিয়ালি কিছুই পাইনি।
এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদার ব্যহৃত নাম্বারে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, ৪ দিন নিখোঁজের পর গত ৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিজ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর লাশ করা হয়। এঘটনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদাকে প্রধান আসামী একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments