ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সারাদেশের রেলপথ ব্রডগেজের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনকালে রবিবার দুপরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ প্রকল্প ঘুরে দেখেন।
রেলপথ মন্ত্রী বলেন, ‘আমাদের রেলে দুই ধরণের পথ চালু আছে। একটা মিটার গেজ আরেকটা ব্রডগেজ। তবে ধীরে ধীরে আমরা সমস্ত রেল ব্যবস্থা একরকম অর্থাৎ ব্রডগেজের আওতায় নিয়ে আসবো। সেই পরিকল্পনা আমাদের আছে।’
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় আখাউড়া-লাকসাম অংশের কিছু জায়গায় কাজ আটকে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রকল্প পরিদর্শনের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বলেছি যে জায়গাটুকুতে বাধা দেওয়া আছে সেটুকু বাদে বাকিটার কাজ যেন করা হয়। যখন এ বিষয়ে মীমাংসা হবে তখন যেন সহজেই কাজটা শেষ করে নেওয়া যায়। আগামী জুনের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প বিষয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, কাজের বর্তমান যে অবস্থা তাতে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। জুনের মধ্যে ট্রেন চলাচল করবে। চাহিদা থাকলে মালবাহীর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে এ পথ দিয়ে। ইতিমধ্যেই প্রয়োজনীয় রেল, স্লিপার, পাথর আনা হয়েছে বলে তিনি জানান। এ রেলপথ চালু হলে আন্ত:দেশীয় যোগাযোগ আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকসি, ইরকন লিমিটেডের টিম লিডার রামান শ্রিংলা, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম. প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. জাফর আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। সংশিøষ্টরা প্রকল্প এলাকা ঘুরে দেখার সময় এর অগ্রগতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রেলপথ মন্ত্রী বলেন, ‘বিএনপি’র আন্দোলনের পদ্ধতি হলো জ্বালাও পোড়াও। একাত্তরে যেমন করা হয়েছিল এখনও সেটা করা হচ্ছে। ৭১ এর প্রেতাত্মা তারা। সাড়ে তিনশ’ থেকে তাদের সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে সংসদ চলার কোনো সমস্যা হবে না।’
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments