মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী নগরীতে ৪৯.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার রাত সাড়ে ৩টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর গ্রামের মৃতঃ সৈয়দ আলীর ছেলে মোঃ সোহেল রানা (৩২) ও মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ মনির (৩৯)।অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায়, বোয়ালিয়া থানাধীন শিরোইল বাসষ্টান্ডস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), এর ফলের দোকানের সামনে মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টায় সেখানে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে ৩জন ব্যক্তি কৌশলে ২টি বড় কাগজের কাটুন ঘটনাস্থলে রেখে পালানোর চেষ্টাকালে ২জন ব্যক্তিকে ঘটনাস্থলেই তাদের সঙ্গে থাকা হাক্কানী হ্যান্ড টাওয়াল লেখা সম্বলিত খাকি রংয়ের বড় ২টি কাগজের কাটুনসহ আটক করে এবং অপর ১জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সু-দুর কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বাস ও ট্রেন যোগে অভিনব কায়দায় নিয়ে এসে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল এবং ইতিপূর্বে আরো কয়েকবার গাঁজার চালান নিয়ে এসেছিল বলে জানায়।
আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments