স্টাফ রিপোর্টার: কক্সবাজার ও সিলেটের জকিগঞ্জে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। অন্যদিকে জকিগঞ্জে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুপাড়া বিওপির টহলদল গতকাল শুক্রবার ২৭ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বিশেষ অভিযান চালায়। অভিযানে হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৬)-কে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামুর পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন প্রকাশ সাইত্রিশ কামাল এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিবার ছেলে মনজুর খলিবা পালিয়ে যান। আটক ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
অন্যদিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সীমান্তবর্তী সোনাসার এলাকায় বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে ১টি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে এনে মজুদ রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন ও র্যাব-৯ এর সমন্বয়ে যৌথ আভিযানিক দল বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্য লাইন থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় বিশেষ তল্লাশি অভিযান চালায়। অভিযানে আসামিবিহীন অবস্থায় ওয়ান শুটার গান, ডেটোনেটর ও এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, অস্ত্র-বিস্ফোরকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
শোর অফিস: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে।আজ শনিবার, ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ, ২৬ জুন। ২০১৯ সালের এই দিনে বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে প্রকাশ্য দিব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার, ২৫ জ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মিলন (২৮)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১১টায় সায়েদাবাদ বাস টার্ম ...
সব মন্তব্য
No Comments