ফিফা বিশ্বকাপ ২০২৬
রফিকুল ইসলাম সুজন: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তিন দেশে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষে নকআউটের রাউন্ড অব ৩২-এ উঠেছে ৩২টি দল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ১৬টি দেশ। রোববার ২৮ জুন দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে নকআউট পর্বের লড়াই, আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল।
বিশ্বকাপের তথ্য একনজরে
১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হওয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ২৩তম সংস্করণে এসে ইতিহাসের সবচেয়ে বড় আকার পেয়েছে। এবারই প্রথম তিন দেশ যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ এবং প্রথমবার অংশ নিচ্ছে ৪৮টি দল। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলা ৪৮ দলের মধ্যে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান পাওয়া দল মিলিয়ে মোট ৩২টি দল নকআউটে উঠেছে। মোট ১০৪টি ম্যাচ হবে ১৬টি ভেন্যুতে। টুর্নামেন্ট শুরু হয়েছে ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায়, শেষ হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
নকআউট পর্বে যারা
গ্রুপ পর্ব শেষে সরাসরি যোগ্যতা অর্জন করেছে ২৪ দল এবং সেরা তৃতীয় হিসেবে উঠেছে আরও ৮ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২-এ গেছে মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইংল্যান্ড। রানার্সআপ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা, কানাডা, মরক্কো, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, মিসর, কেপ ভার্দে, নরওয়ে, পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সেরা তৃতীয় হয়ে নকআউটে গেছে বসনিয়া ও হার্জেগোভিনা, প্যারাগুয়ে, ইকুয়েডর, সুইডেন, সেনেগাল, ডিআর কঙ্গো, ঘানা ও অস্ট্রিয়া।
উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ফ্রি-কিকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি, আর সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল দাঁড়িয়েছে ১৯টিতে। কলম্বিয়া-পর্তুগাল ম্যাচ গোলশূন্য ড্র হলেও দুদলই নকআউট নিশ্চিত করেছে।
বিদায় নেওয়া ১৬ দল
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিসিয়া, পানামা, কাতার, চেক প্রজাতন্ত্র, কুরাকাও, ইরাক, সৌদি আরব, উরুগুয়ে, নিউজিল্যান্ড, উজবেকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ইরান। এর মধ্যে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ২০০২ সালের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়ার বিদায় অন্যতম বড় অঘটন। অভিষেক আসরেই বিদায় নিয়েছে জর্ডান, উজবেকিস্তান ও কুরাকাও।
নকআউট সূচি
রাউন্ড অব ৩২ শুরু হয়েছে ২৮ জুন দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা ম্যাচ দিয়ে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয়েছে ম্যাচটি। ৩ জুলাই পর্যন্ত চলবে এই পর্ব। রাউন্ড অব ১৬ হবে ৪ থেকে ৭ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই, সেমিফাইনাল ১৪ ও ১৫ জুলাই। ১৮ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই নিউ জার্সিতে ফাইনাল।
বিশ্বকাপের সংক্ষিপ্ত ইতিহাস
১৯৩০ সালে ১৩ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপে প্রথম চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে। ১৯৩৪ থেকে ১৯৭৮ পর্যন্ত ১৬ দল, ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত ২৪ দল এবং ১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হয়। ২০২৬ সাল থেকে দলসংখ্যা বেড়ে হয়েছে ৪৮। সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। জার্মানি ও ইতালি ৪ বার করে এবং আর্জেন্টিনা ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ জিতে তৃতীয় শিরোপা ঘরে তোলে।
এবারের আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। অভিষেক হয়েছে কেপ ভার্দে, কুরাকাও, জর্ডান ও উজবেকিস্তানের। ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষেই মোট দর্শক ৩৬ লাখ ছাড়িয়ে ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রেকর্ড ভেঙেছে। টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার ফক্স স্পোর্টস, টেলিমুন্ডো ও পিকক প্রিমিয়াম।
স্টাফ রিপোর্টার: ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করে প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপের স ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ দিন রোববার ২৮ জুন পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিল দশটি দল। দিনের খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও কঙ্গো ডিআর। আর কলম্বিয়া-পর্তুগ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ-কে’র শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েই শেষ বত্রিশ নিশ্চিত করল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয় ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ-জে’র শীর্ষস্থান নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আজ রবিবার বাং ...
সব মন্তব্য
No Comments