স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ দিন রোববার ২৮ জুন পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিল দশটি দল। দিনের খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও কঙ্গো ডিআর। আর কলম্বিয়া-পর্তুগালের হাইভোল্টেজ ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
জর্ডান ১-৩ আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ-জে’র শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ বত্রিশে উঠল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসো ও ৩১ মিনিটে পেনাল্টি থেকে লাউতারো মার্টিনেজের গোলে ২-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৫ মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে এক গোল শোধ করলেও ৮০ মিনিটে বদলি নেমে ২৫ মিটার দূর থেকে ফ্রি-কিকে গোল করেন লিওনেল মেসি। এই গোলে টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করার প্রথম খেলোয়াড় হলেন মেসি এবং বিশ্বকাপে তার মোট গোল দাঁড়াল ১৯টিতে। এই হারে তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিল প্রথমবার বিশ্বকাপ খেলা জর্ডান।
পানামা ০-২ ইংল্যান্ড
নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ-আই’র ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল ইংল্যান্ড।
কলম্বিয়া ০-০ পর্তুগাল
মায়ামি স্টেডিয়ামে গ্রুপ-কে’র শেষ ম্যাচে কলম্বিয়া ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। পুরো ম্যাচে কলম্বিয়া ২৬টি শট নিয়ে আধিপত্য দেখালেও গোল পায়নি। পর্তুগাল নেয় ১৩টি শট। ৯০ মিনিটে ডাভিনসন সানচেজের হেডে বল জালে গেলেও ভিএআরে অফসাইড ধরা পড়ায় গোল বাতিল হয়। এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে গেল কলম্বিয়া। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে উঠল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচে কলম্বিয়ার বল দখল ছিল ৫৫ শতাংশ, শট অন টার্গেট ৬টি। পর্তুগালের শট অন টার্গেট ছিল মাত্র ২টি।
ক্রোয়েশিয়া ২-১ ঘানা
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ-এইচ’র ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে আরও এক গোল যোগ করে। ঘানা এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি। এই জয়ে নকআউটের দৌড়ে টিকে থাকল লুকা মদ্রিচের দল।
কঙ্গো ডিআর ৩-১ উজবেকিস্তান
আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ-কে’র আরেক ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কঙ্গো ডিআর। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে বড় জয় তুলে নেয় আফ্রিকার দলটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে সেরা চার তৃতীয় দলের একটি হিসেবে শেষ বত্রিশে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল কঙ্গো। তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে বিদায় নিল উজবেকিস্তান।
দিনের খেলা শেষে কলম্বিয়া ও আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছে। পর্তুগাল রানার্সআপ হয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ইংল্যান্ডও গ্রুপ সেরা হয়ে নকআউটে উঠেছে। সোমবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াই।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments