মোট গোল এখন ১৯
স্টাফ রিপোর্টার: ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে টানা সাত ম্যাচে গোল করে প্রথম ফুটবলার হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। একইসঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ডকেও আরও সমৃদ্ধ করলেন এই মহাতারকা।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৮০ মিনিটে বদলি হিসেবে নেমে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করেন মেসি। ২৫ মিটার দূর থেকে নেওয়া বাঁকানো শট জালে জড়াতেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। আর সেই সঙ্গে ভেঙে যায় ৬৮ বছর পুরনো একটি রেকর্ড।
এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের জাইরজিনহো টানা ছয় ম্যাচে গোল করার রেকর্ড গড়েছিলেন। মেসি সেই রেকর্ড টপকে টানা সাত ম্যাচে গোল করে বসলেন একক চূড়ায়। তার এই গোলযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোলসহ টানা চার ম্যাচে গোল করেন তিনি।
চলতি বিশ্বকাপ ২০২৬-এ সেই ধারা অব্যাহত রেখেছেন ৩৯ বছর বয়সী মেসি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের পর জর্ডানের বিপক্ষেও জাল খুঁজে পেলেন তিনি। এ নিয়ে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল ৬টিতে এবং সব মিলিয়ে বিশ্বকাপে মোট গোল হলো ১৯টি। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের শীর্ষস্থান আরও পোক্ত করলেন মেসি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে ১৬ গোল নিয়ে।
ম্যাচের পর রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, “রেকর্ড নিয়ে আমি ভাবি না। আমি শুধু দলকে সাহায্য করতে চাই। গোল করতে পারলে ভালো লাগে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়”। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, “মেসি প্রতিদিনই আমাদের অবাক করে। ৩৯ বছর বয়সেও তার ক্ষুধা একই রকম আছে। এই রেকর্ড প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে”।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-জে’র চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠেছে আর্জেন্টিনা। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ চমক জাগানো কেপ ভার্দে। টানা সাত ম্যাচে গোল করার পথে মেসি ছাড়িয়ে গেছেন ফন্টেইন ও জাইরজিনহোকে, আর বিশ্বকাপের সর্বোচ্চ ১৯ গোল করে নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments