সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ২৪ কোটি ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে ।সুস্থতা ২২ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৭ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৬ লাখ ৫ হাজার ছাড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন অব্যাহত রয়েছে।
দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৪ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ২৭ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ২০১৯ সালের ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া অব্যাহত রয়েছে ।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ২৪ কোটি ৪১ লাখ ৫৫ হাজার ৮৯৬ জন । সারাবিশ্বে মৃত্যু ৪৯ লাখ ৬২ হাজার ৮৭৫ জন । সুস্থ হয়েছে ২২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৪১৬ জন । উৎপত্তি দেশ চীনে স্কুল খুলে দেওয়ায় ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন । ব্রাজিলে মৃত্যু ৬ লাখ ৫ হাজার ৫৬৯ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৭৪৩ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৮২৩ জন।
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments