কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর কলাপাড়ায় গাছ বোঝাই একাটি গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লেগে বাবলু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় চিন্ময় নামের এক স্কুল শিক্ষক। মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। সে অটোরিকশা যোগে তার শ্বশুর বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে যাচ্ছিলেন বলে জানা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments