বাংলাদেশি রন্ধন শিল্পের অগ্রগামী শেফ ও শেফস ফেডারেশন অফ বাংলাদেশ (সিএফবি) এর উপদেষ্টা শেফ খলিলুর রহমান রন্ধন জগতে তার উল্লেখযোগ্য অবদান এবং বিশ্বব্যাপী ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য সিএফবি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্বাস্থ্যকর খাবার প্রচারের লক্ষ্যে রোববার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষ্যে সিএফবি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সিএফবি সভাপতি হাবিবুর রহমান জহির, সাধারণ সম্পাদক মো: বোরহান খান, যুগ্ম সম্পাদক মোঃ জালাল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, আবুল বাশার, লেভেন শিশির রডরিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শেফ খলিল ইউএস প্রেসিডেন্সিয়াল বাইডেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কার খ্যাত ব্রিটিশ করি অ্যাওয়ার্ডসহ মোট ১৩৭টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। দশ দিনের সফরে তিনি বাংলাদেশেই রয়েছেন। এ সময় তিনি খলিল ফুড ফাউন্ডেশন চালু করবেন, যা দেশের রন্ধন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি হবে, সেই সঙ্গে দেশে ও বিদেশে তৈরি হবে নতুন কর্মসংস্থানের।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসা ...
স্টাফ রিপোর্টার: বিভিন্ন খাতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে ...
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
সব মন্তব্য
No Comments