আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুস্তানে জিম্মি হওয়া যাত্রীবাহী ট্রেনটি জঙ্গিদের কবল থেকে মুক্ত করেছে পাক সেনারা। বুধবার (১২ মার্চ) এ অভিযান সমাপ্ত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান সেনা বাহিনী। সংবাদ মাধ্যম ডন এক খবরে একথা জানিয়েছেন।
সংবাদ মাধ্যম ডন প্রতিবেদনে জানান, অভিযানে ৩৩ সন্তাসবাদী নিহত হয়েছে। এসময় ৩৪৬ জন জিম্মি কার যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের সময় ২৭ জন জিম্মি ও ১ জন বেসামরিক সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে সেনা বাহিনীর এক মুখপাত্র।
গত মঙ্গলবার (১১ মার্চ ) পাকিস্তানের বেলুস্তানে জাফর এক্সপ্রেস নামের একটি ট্রেনকে ৫শ যাত্রীসহ জিম্মি করে বিচ্ছিন্নতাবাদীরা। ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার যাচ্ছিল।
৫শ যাত্রীসহ ট্রেনটি জিম্মি করা দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতি প্রদান করে। একই সাথে ট্রেনের যাত্রী ও নিরাপত্তাকর্মীদের জিম্মি করার কথা জানান।
বিবৃতিতে বিএলএ জানায়, তাদের কারবন্দীদের মুক্তি দিলে জিম্মিদের ছেড়ে দেওয়া হবে। এর বিপরীত কিছে হলে জিম্মিদের মৃত্যুদন্ড কার্যকর করা হবে।
এরপর জিম্মিদের উদ্ধার অভিযান পরিচালনা করে আধা সামরিক বাহিনী।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments