সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী অফিস: রাজশাহী জেলার তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির আয়োজনে লক্ষিত ৩৫৫ জন উপকার ভোগীর মধ্যে প্রথম ধাপে ১১৬ জনকে বিকাশের মাধ্যমে প্রতিজনকে আঠারো হাজার টাকা অর্থ প্রদান করা হয়েছে।
আজ উপজেলার সরনজাই ইউনিয়ন এর সরকার পাড়া গ্রামে ও তাতিহাটি শেখড় প্রশিক্ষণ কেন্দ্রে এবং মুন্ডমালা পৌরসভার মহালিপাড়ায় শিশু প্রাথমিক বিদ্যালয় মাঠে এ নগদ অর্থ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ অর্থ বিতরণ কমিটির সদস্য মোঃ গোলাম মোস্তফা , মিঃ জোয়াকিম হেম্রম,সরনজাই ইউপি সদস্য সিমা খাতুন,সরকারপাড়া ভিডিসি সভাপতি তিলকা দাস , ইউপি সদস্য নাসিম রেজা,ভিডিসি কমিটি সভাপতি রাজিউর রহমান রাজু,তাঁতিহাটি ধর্মীয় প্রতিনিধি শাহিন আলম,ভিডিসি সভাপতি রিপা খাতুন। ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সঞ্জীব গাইন ও ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ তানোর এপির বিভিন্ন কর্মকর্তা।
তানোরে এপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জীব গাইন জানান , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ও গ্রাম উন্নয়ন কমিটি তাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করবে, উপকারোগীরা এই সহযোগিতা পেয়ে খুশি হবে এবং ৫ থেকে ১০ দিনের মধ্যে তাদের ব্যবসায়িক পরিকল্পনা মত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments