ডেস্ক রিপোর্ট: শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ১৬৭ রানের টার্গেট তাড়ায় ১৩ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় নিউজিল্যান্ড।
কিন্তু ওপেনার ড্যারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন মিচেল।
শ্বাসরুদ্ধকর এই সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড।
বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫১ রান করেন অলরাউন্ডার মঈন আলী। এছাড়া ৩০ বলে ৪০ রান করেন ডেভিড মালান।
১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৩ রানে ওপেনার মার্টিন গাপটিল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড।
সেই চাপ সামলিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখান ওপেনার ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েন।
এরপর জেমস নিশামকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৭ বলে স্কোর বোর্ডে যোগ করেন ৪০ রান। শেষ দিকে জয়ের জন্য ১৩ বলে প্রয়োজন ছিল ২০ রান। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে আদিল রশিদের বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের দুর্দান্ত ক্যাচে পরিনত হন নিশাম। তার আগে মাত্র ১০ বলে তিন ছক্কা আর এক বাউন্ডারিতে করেন ২৬ রান।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments