ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আত্মসাৎকৃত অর্থ ফেরত চাওয়ায় থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভূক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপরে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূক্তভোগী ব্যবসায়ী রাজু আহমেদ, তার পিতা আব্দুল কাইয়ূম ভুইয়া ও সবুজ ভুইয়া প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, ২০১৪ সালে কসবার সৈয়দাবাদ এলাকায় আবু ইউসুফ ভুইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া, আলমগীর হোসেন ভুইয়া ও আলমাছ মিয়া শাহজালাল ট্রেডার্স নামে অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান খোলে। সেখানে তারা বিভিন্ন নির্মাণ সামগ্রীর ব্যবসা করত। ৪ জন অংশীদার নিয়ে ব্যবসাটির যাত্রা শুরু করলেও ২০১৯ সালে হঠাৎ আবু ইউসুফ ভুইয়া নামের একজন অংশীদার প্রতিষ্ঠানটির নামে ১কোটি ৭৪ লক্ষ টাকার ঋণ দেখায়। বিষয়টি সন্দেহজনক হলে অপরাপর অংশীদাররা হিসাব নিকাশ করার জন্য দু'জন ম্যানেজার নিয়োগ দেন। এ সময় গ্রাহকদের দেয়া ১ কোটি ৫৭ লাখ টাকাসহ প্রায় আড়াই কোটি টাকার হিসাবে গড়মিল পাওয়া যায়। পরে মোটা অঙ্কের এই টাকার বিষয়ে হিসাব চাইলে আবু ইউসুফ ভুইয়া নানা টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে এই টাকা আত্মসাৎ করে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য সে উল্টো ভূক্তভোগী ব্যবসায়ী রাজু আহমেদকে হয়রানি করার জন্য কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগ আনেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়। তারা ঘটনাটির সঠিক তদন্তসহ ঘটনার মূল দোষীর শাস্তির দাবী জানান। পরে তারা কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments