পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট, কোন ধাপে কোথায় নির্বাচন জানাল ইসি

প্রকাশ : 19 Nov 2026
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট, কোন ধাপে কোথায় নির্বাচন জানাল ইসি

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের জেলা ভিত্তিক ধাপের সার-সংক্ষেপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এই তালিকায় কোন জেলার কোন উপজেলায় কোন ধাপে কতটি ইউনিয়নে ভোট হবে, তা দেওয়া হয়েছে। তালিকায় বন্ধনীর সংখ্যাটি ওই উপজেলায় ওই ধাপে ভোট হতে যাওয়া ইউনিয়নের সংখ্যা। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।


প্রথম ধাপে ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে রয়েছে পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর (১০), ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর (১১) ও রুহিয়া (৬), দিনাজপুর জেলার বীরগঞ্জ (১১), বোচাগঞ্জ (৬) ও কাহারোল (৬), নীলফামারী জেলার নীলফামারী সদর (১৪) ও সৈয়দপুর (৫), লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর (৯), রংপুর জেলার কাউনিয়া (৬) ও গংগাচড়া (৯), কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর (৮), রাজারহাট (৭) ও ফুলবাড়ী (৬), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ (১৭) ও পলাশবাড়ী (৮), জয়পুরহাট জেলার ক্ষেতলাল (২) ও আক্কেলপুর (৫), বগুড়া জেলার বগুড়া সদর (১১), গাবতলী (১১) ও শাজাহানপুর (৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর (৮) ও ভোলাহাট (৪), নওগাঁ জেলার নওগাঁ সদর (১২), রাণীনগর (৮), আত্রাই (৮) ও মান্দা (১৪), রাজশাহী জেলার মোহনপুর (৬) ও দুর্গাপুর (৭), নাটোর জেলার নাটোর সদর (৭) ও নলডাঙ্গা (৪), সিরাজগঞ্জ জেলার চৌহালী (৭) ও শাহজাদপুর (১৩), পাবনা জেলার পাবনা সদর (৯), সুজানগর (১০) ও বেড়া (৯), মেহেরপুর জেলার গাংনী (৯), কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর (১১), চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর (৮), ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর (১৫), যশোর জেলার শার্শা (১১), মাগুরা জেলার মাগুরা সদর (১২), নড়াইল জেলার নড়াইল সদর (১৩), বাগেরহাট জেলার বাগেরহাট সদর (৯), কচুয়া (৭), রামপাল (১০) ও মোংলা (৬), খুলনা জেলার ডুমুরিয়া (১৪), দিঘলিয়া (৬) ও ফুলতলা (৪), সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর (১৩) ও দেবহাটা (৫), বরগুনা জেলার বরগুনা সদর (১০), পটুয়াখালী জেলার দুমকী (৩) ও মির্জাগঞ্জ (৬), ভোলা জেলার ভোলা সদর (১১), লালমোহন (৬) ও তজুমদ্দিন (৪), বরিশাল জেলার বাবুগঞ্জ (৬) ও মুলাদী (৭), ঝালকাঠি জেলার কাঁঠালিয়া (৬) ও রাজাপুর (৬), পিরোজপুর জেলার মঠবাড়িয়া (১০), টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর (৮), দেলদুয়ার (৮) ও নাগরপুর (১১), জামালপুর জেলার মেলান্দহ (১১) ও মাদারগঞ্জ (৭), শেরপুর জেলার নকলা (৯), ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর (১১), ফুলবাড়ীয়া (১৩) ও মুক্তাগাছা (১০), নেত্রকোনা জেলার কলমাকান্দা (৮) ও দুর্গাপুর (৭), মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর (১০), মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর (৯), ঢাকা জেলার ধামরাই (১৫), গাজীপুর জেলার শ্রীপুর (৮), নরসিংদী জেলার নরসিংদী সদর (১২), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার (১০), রাজবাড়ী জেলার কালুখালী (৭) ও বালিয়াকান্দি (৭), ফরিদপুর জেলার নগরকান্দা (৯) ও সালথা (৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী (১৪), মাদারীপুর জেলার কালকিনি (১০) ও ডাসার (৫), শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর (১০), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর (৯), বিশ্বম্ভরপুর (৫), তাহিরপুর (৭) ও মধ্যনগর (৪), সিলেট জেলার কোম্পানীগঞ্জ (৬), গোয়াইনঘাট (৯) ও জৈন্তাপুর (৬), মৌলভীবাজার জেলার বড়লেখা (১০) ও জুড়ী (৫), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর (৮), লাখাই (৬) ও মাধবপুর (১১), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া (৫) ও কসবা (৮), কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর (৬), কুমিল্লা সদর দক্ষিণ (১), চান্দিনা (১২), বুড়িচং (৮) ও ব্রাহ্মণপাড়া (৮), চাঁদপুর জেলার চাঁদপুর সদর (১২), ফেনী জেলার ছাগলনাইয়া (৫), ফুলগাজী (৬) ও পরশুরাম (৩), নোয়াখালী জেলার বেগমগঞ্জ (১৫), লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর (৭) ও রায়পুর (১০), চট্টগ্রাম জেলার মীরসরাই (১৬), সীতাকুণ্ড (৯) ও সন্দ্বীপ (১৩), কক্সবাজার জেলার রামু (৯), খাগড়াছড়ি জেলার মহালছড়ি (৪), রামগড় (২) ও লক্ষ্মীছড়ি (৩), রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর (৬), বিলাইছড়ি (৪) ও জুরাছড়ি (২) এবং বান্দরবান জেলার আলীকদম (৪) ও থানচি (৪)।


দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া (৭), ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল (৫), দিনাজপুর জেলার দিনাজপুর সদর (৯) ও বিরল (৮), নীলফামারী জেলার কিশোরগঞ্জ (৯), লালমনিরহাট জেলার পাটগ্রাম (৮), রংপুর জেলার রংপুর সদর (৫), বদরগঞ্জ (১০) ও তারাগঞ্জ (৫), কুড়িগ্রাম জেলার রৌমারী (৬), চর রাজিবপুর (৩) ও চিলমারী (৬), গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর (১৩) ও সাদুল্লাপুর (৮), জয়পুরহাট জেলার কালাই (৫), বগুড়া জেলার শিবগঞ্জ (৮), মো. কামতলা (৮) ও সোনাতলা (৭), চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর (১৪) ও নাচোল (৪), নওগাঁ জেলার বদলগাছী (৮) ও মহাদেবপুর (১০), রাজশাহী জেলার বাগমারা (১৬), নাটোর জেলার লালপুর (১০) ও বাগাতিপাড়া (৫), সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর (১০), কামারখন্দ (৪) ও কাজিপুর (১২), পাবনা জেলার সাঁথিয়া (৯), মেহেরপুর জেলার মেহেরপুর সদর (৬) ও মুজিবনগর (৪), কুষ্টিয়া জেলার দৌলতপুর (১৪), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা (১৩), ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু (৮) ও শৈলকুপা (১৪), যশোর জেলার যশোর সদর (১৫), মাগুরা জেলার শালিখা (৭), নড়াইল জেলার কালিয়া (১২), বাগেরহাট জেলার শরণখোলা (৪) ও মোড়েলগঞ্জ (১৫), খুলনা জেলার কয়রা (৭), দাকোপ (৯) ও পাইকগাছা (১০), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ (১২), শ্যামনগর (৯) ও আশাশুনি (১১), বরগুনা জেলার পাথরঘাটা (৭), বামনা (৪) ও বেতাগী (৭), পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর (১২), কলাপাড়া (৭) ও রাঙ্গাবালী (৬), ভোলা জেলার চরফ্যাশন (১৫) ও মনপুরা (২), বরিশাল জেলার বরিশাল সদর (১০) ও বাকেরগঞ্জ (১৪), ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর (৯), পিরোজপুর জেলার পিরোজপুর সদর (৭), ভাণ্ডারিয়া (৬) ও জিয়ানগর (৫), টাঙ্গাইল জেলার ভূঞাপুর (৬), গোপালপুর (৫) ও কালিহাতী (১০), জামালপুর জেলার জামালপুর সদর (১৫) ও ইসলামপুর (১২), শেরপুর জেলার শেরপুর সদর (১৪), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট (১২) ও ধোবাউড়া (৭), নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর (১২) ও বারহাট্টা (৭), মানিকগঞ্জ জেলার হরিরামপুর (১৩), দৌলতপুর (৮) ও শিবালয় (৭), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া (৮), ঢাকা জেলার সাভার (১২), গাজীপুর জেলার গাজীপুর সদর (১) ও কালীগঞ্জ (৭), নরসিংদী জেলার রায়পুরা (২২), নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর (৭) ও রূপগঞ্জ (৭), রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর (১৪) ও গোয়ালন্দ (৪), ফরিদপুর জেলার সদরপুর (৯) ও চরভদ্রাসন (৪), গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর (১৫), মাদারীপুর জেলার মাদারীপুর সদর (১৫), শরীয়তপুর জেলার নড়িয়া (১৪) ও জাজিরা (১১), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ (৬), দিরাই (৯), শাল্লা (৪) ও ধর্মপাশা (৬), সিলেট জেলার সিলেট সদর (৪) ও দক্ষিণ সুরমা (৭), মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর (১২), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ (৫) ও বানিয়াচং (১৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর (১১) ও বিজয়নগর (১০), কুমিল্লা জেলার দাউদকান্দি (১২), তিতাস (৯), মেঘনা (৮) ও হোমনা (৯), চাঁদপুর জেলার শাহরাস্তি (১০) ও হাজীগঞ্জ (১১), ফেনী জেলার ফেনী সদর (১২) ও সোনাগাজী (৯), নোয়াখালী জেলার হাতিয়া (১১), লক্ষ্মীপুর জেলার কমলনগর (৯) ও রামগতি (৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা (৯), কর্ণফুলী (৫) ও বোয়ালখালী (৮), কক্সবাজার জেলার কক্সবাজার সদর (২), উখিয়া (৫) ও টেকনাফ (৬), খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর (৫), মানিকছড়ি (৩) ও মাটিরাঙ্গা (৭), রাঙ্গামাটি জেলার লংগদু (৭), বাঘাইছড়ি (৮) ও বরকল (৫) এবং বান্দরবান জেলার বান্দরবান সদর (৬), রুমা (৪) ও রোয়াংছড়ি (৪)।


তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে রয়েছে পঞ্চগড় জেলার আটোয়ারী (৬), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ (১০), দিনাজপুর জেলার ফুলবাড়ী (৭), হাকিমপুর (৩), নবাবগঞ্জ (৯), বিরামপুর (৭) ও ঘোড়াঘাট (৪), নীলফামারী জেলার জলঢাকা (১১), লালমনিরহাট জেলার হাতীবান্ধা (১২), রংপুর জেলার পীরগাছা (৯) ও মিঠাপুকুর (১৭), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী (১৪) ও ভূরুঙ্গামারী (১০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ (১৪), জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর (৯), বগুড়া জেলার আদমদীঘি (৬), ধুনট (১০), দুপচাঁচিয়া (৬) ও কাহালু (৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ (১৪), নওগাঁ জেলার ধামইরহাট (৮) ও পত্নীতলা (১১), রাজশাহী জেলার চারঘাট (৬) ও বাঘা (৭), নাটোর জেলার সিংড়া (১২), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ (৯) ও তাড়াশ (৬), পাবনা জেলার ঈশ্বরদী (৭) ও আটঘরিয়া (৫), কুষ্টিয়া জেলার মিরপুর (১১) ও ভেড়ামারা (৬), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা (৬) ও জীবননগর (৯), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর (৫) ও কালীগঞ্জ (১১), যশোর জেলার বাঘারপাড়া (৯) ও অভয়নগর (৮), মাগুরা জেলার মহম্মদপুর (৮), নড়াইল জেলার লোহাগড়া (১২), বাগেরহাট জেলার ফকিরহাট (৮) ও মোল্লাহাট (৭), খুলনা জেলার বটিয়াঘাটা (৭), রূপসা (৫) ও তেরখাদা (৬), সাতক্ষীরা জেলার তালা (১২), বরগুনা জেলার আমতলী (৬) ও তালতলী (৬), পটুয়াখালী জেলার দশমিনা (৬) ও গলাচিপা (১২), ভোলা জেলার বোরহানউদ্দিন (৯) ও দৌলতখান (৯), বরিশাল জেলার উজিরপুর (৯) ও বানারীপাড়া (৮), ঝালকাঠি জেলার নলছিটি (১০), পিরোজপুর জেলার কাউখালী (৪) ও নেছারাবাদ (১০), টাঙ্গাইল জেলার বাসাইল (৬), মির্জাপুর (১৪) ও সখিপুর (৮), জামালপুর জেলার সরিষাবাড়ী (৮), শেরপুর জেলার নালিতাবাড়ী (১২), ময়মনসিংহ জেলার গফরগাঁও (৭), দক্ষিণ গফরগাঁও (৮) ও ভালুকা (১১), নেত্রকোনা জেলার খালিয়াজুরী (৬), মোহনগঞ্জ (৭) ও মদন (৮), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ (১১), তাড়াইল (৭), অষ্টগ্রাম (৩), ইটনা (৯) ও মিঠামইন (৭), মানিকগঞ্জ জেলার সিংগাইর (১১), মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী (১২) ও লৌহজং (১০), ঢাকা জেলার দোহার (৪) ও নবাবগঞ্জ (১৪), গাজীপুর জেলার কাপাসিয়া (১১), নরসিংদী জেলার মনোহরদী (১২) ও বেলাব (৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর (৫), রাজবাড়ী জেলার পাংশা (১০), ফরিদপুর জেলার ভাঙ্গা (১২) ও মধুখালী (৭), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া (১১), মাদারীপুর জেলার শিবচর (১৭), শরীয়তপুর জেলার গোসাইরহাট (৮), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর (৮) ও শান্তিগঞ্জ (৮), সিলেট জেলার কানাইঘাট (৯) ও জকিগঞ্জ (৯), মৌলভীবাজার জেলার রাজনগর (৮), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ (১৩) ও বাহুবল (৭), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর (১৩), সরাইল (৯) ও আশুগঞ্জ (৮), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম (১৩), নাঙ্গলকোট (৮) ও লালমাই (৫), চাঁদপুর জেলার মতলব উত্তর (১৩) ও মতলব দক্ষিণ (৪), ফেনী জেলার দাগনভূঁঞা (৮), নোয়াখালী জেলার নোয়াখালী সদর (১০), সুবর্ণচর (৮) ও কবিরহাট (৭), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ (৯), চট্টগ্রাম জেলার রাউজান (১৪), রাঙ্গুনিয়া (১৫), ফটিকছড়ি উত্তর (৬) ও ফটিকছড়ি (১০), কক্সবাজার জেলার পেকুয়া (৬) ও কুতুবদিয়া (৬), খাগড়াছড়ি জেলার পানছড়ি (৫), দীঘিনালা (৩) ও গুইমারা (৩), রাঙ্গামাটি জেলার কাউখালী (৪) ও নানিয়ারচর (৪) এবং বান্দরবান জেলার লামা (৭) ও নাইক্ষ্যংছড়ি (৫)।


চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে রয়েছে পঞ্চগড় জেলার বোদা (১০), ঠাকুরগাঁও জেলার হরিপুর (৬) ও বালিয়াডাঙ্গী (৮), দিনাজপুর জেলার পার্বতীপুর (৮), নীলফামারী জেলার ডিমলা (৭) ও ডোমার (১০), লালমনিরহাট জেলার আদিতমারী (৮) ও কালীগঞ্জ (৮), রংপুর জেলার পীরগঞ্জ (১৪), কুড়িগ্রাম জেলার উলিপুর (১৩), গাইবান্ধা জেলার ফুলছড়ি (৬) ও সাঘাটা (৯), জয়পুরহাট জেলার পাঁচবিবি (৭), বগুড়া জেলার নন্দীগ্রাম (৫), সারিয়াকান্দি (১২) ও শেরপুর (১০), নওগাঁ জেলার পোরশা (৬), নিয়ামতপুর (৮) ও সাপাহার (৬), রাজশাহী জেলার পুঠিয়া (৩) ও পবা (৭), নাটোর জেলার বড়াইগ্রাম (৭) ও গুরুদাসপুর (৬), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া (১৪) ও বেলকুচি (৬), পাবনা জেলার ভাঙ্গুড়া (৬), ফরিদপুর (৬) ও চাটমোহর (১১), কুষ্টিয়া জেলার কুমারখালী (১১) ও খোকসা (৯), ঝিনাইদহ জেলার মহেশপুর (১২) ও ঝিনাইদহ সদর (২), যশোর জেলার মণিরামপুর (১৬) ও কেশবপুর (১১), মাগুরা জেলার শ্রীপুর (৮), বাগেরহাট জেলার চিতলমারী (৭), সাতক্ষীরা জেলার কলারোয়া (১২), পটুয়াখালী জেলার বাউফল (১৫), ভোলা জেলার লালমোহন (২), বরিশাল জেলার আগৈলঝাড়া (৫) ও গৌরনদী (৭), পিরোজপুর জেলার নাজিরপুর (৯), টাঙ্গাইল জেলার মধুপুর (৯), ধনবাড়ী (৭), ঘাটাইল (৮) ও নাগরপুর (১), জামালপুর জেলার বকশীগঞ্জ (৭) ও দেওয়ানগঞ্জ (৭), শেরপুর জেলার শ্রীবরদী (১০), ময়মনসিংহ জেলার গৌরীপুর (১০), তারাকান্দা (১০) ও ফুলপুর (১০), নেত্রকোনা জেলার আটপাড়া (৭) ও কেন্দুয়া (১৩), কিশোরগঞ্জ জেলার ভৈরব (৭), কুলিয়ারচর (৬), কটিয়াদী (৯) ও পাকুন্দিয়া (৯), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া (৯) ও ঘিওর (৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর (১৪), ঢাকা জেলার কেরানীগঞ্জ (১২) ও ধামরাই (১), গাজীপুর জেলার কালিয়াকৈর (৯), নরসিংদী জেলার শিবপুর (৯) ও পলাশ (৪), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও (১০), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা (৩) ও বোয়ালমারী (১০), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া (৫), মাদারীপুর জেলার রাজৈর (১০), শরীয়তপুর জেলার ডামুড্যা (৭), সুনামগঞ্জ জেলার ছাতক (১৩) ও দোয়ারাবাজার (৯), সিলেট জেলার গোলাপগঞ্জ (১১) ও বিয়ানীবাজার (১০), মৌলভীবাজার জেলার কমলগঞ্জ (৯) ও শ্রীমঙ্গল (৯), হবিগঞ্জ জেলার চুনারুঘাট (১০) ও শায়েস্তাগঞ্জ (১), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর (১৩), কুমিল্লা জেলার বরুড়া (৯), লাকসাম (৫) ও মনোহরগঞ্জ (১১), চাঁদপুর জেলার হাইমচর (৪) ও ফরিদগঞ্জ (১৪), নোয়াখালী জেলার সেনবাগ (১০) ও কোম্পানীগঞ্জ (৮), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ (১০), চট্টগ্রাম জেলার লোহাগাড়া (৯), সাতকানিয়া (১৬) ও বাঁশখালী (১৩), কক্সবাজার জেলার চকরিয়া (১১) ও মাতামুহুরী (৭) এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই (৫) ও রাজস্থলী (৩)।


পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়নে ভোট হবে। এই ধাপে রয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ (১০), দিনাজপুর জেলার চিরিরবন্দর (১২) ও খানসামা (৬), নীলফামারী জেলার নীলফামারী সদর (১), বগুড়া জেলার গাবতলী (১), রাজশাহী জেলার তানোর (৭) ও গোদাগাড়ী (৯), পাবনা জেলার পাবনা সদর (১), যশোর জেলার চৌগাছা (১১) ও ঝিকরগাছা (১১), বরিশাল জেলার হিজলা (৬) ও মেহেন্দিগঞ্জ (১৪), শেরপুর জেলার ঝিনাইগাতী (৭), ময়মনসিংহ জেলার ত্রিশাল (১২), ঈশ্বরগঞ্জ (১১) ও নান্দাইল (১৩), নেত্রকোনা জেলার পূর্বধলা (১১), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর (১১), হোসেনপুর (৬), নিকলী (৭) ও বাজিতপুর (১১), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান (১৪), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর (১৬), শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ (১২) ও শরীয়তপুর সদর (১), সিলেট জেলার বালাগঞ্জ (৬), ওসমানীনগর (৮) ও বিশ্বনাথ (৩), মৌলভীবাজার জেলার কুলাউড়া (১৩), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর (২০), কুমিল্লা জেলার দেবীদ্বার (১৫), মুরাদনগর (১২) ও বাঞ্ছারামপুর (১০), চাঁদপুর জেলার কচুয়া (১২), নোয়াখালী জেলার সোনাইমুড়ী (১০) ও চাটখিল (৮), চট্টগ্রাম জেলার পাটিয়া (১৭), চন্দনাইশ (৮) ও হাটহাজারী (১৪) এবং কক্সবাজার জেলার মহেশখালী (৭)।


এর আগে ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তিন ধাপে ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। একই ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।




সম্পর্কিত খবর

;