নাটোর প্রতিনিধি: নাটোরে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শহরের কান্দিভিটুয়ায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদের কাজ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ‘বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এছাড়া ভেঙ্গে ফেলা দলীয় কার্যালয়ের স্থানে দ্রুততম সময়ের মধ্যে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন জেলায় ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ও দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কোন প্রকার বিবৃতি কিংবা অপপ্রচার চালানো হলে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রীদের বাড়ীঘর ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এসময় তারা দলীয় কার্যালয়টির স্থানে ‘‘জুলাই স্মৃতি শিশু পার্ক’’ করার ঘোষণা দেন।
পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এরআগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আলোচিত জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments