ইবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানাগেছে, এদিন সকাল সাড়ে নয়টার দিকে প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচি থেকে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসস্থ স্মৃতিসৌধে গিয়ে পুস্পস্তবক অর্পণে মিলিত হয়। এসময় করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান পুস্পস্তবক অর্পণ করেন। পরে একে একে শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, সাদা দল, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র-ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সাংবাদিক সমিতি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন হল, বিভাগ ও অনুষদ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্র-নজরুল কলা ভবনের গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাস লেকে ‘পাখির অভয়ারণ্য ও পাখি চত্বরের’ উদ্বোধন করেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। এর আগে ১৪ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল’ ও শহীদ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments