আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার, ৯ জুন স্থানীয় সময় ভোরে হরমুজগান ও কেরমান প্রদেশের সীমান্তবর্তী সারগাজ এলাকার কাছে ভূকম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ ও ফার্স নিউজ এজেন্সি।
ইরানের জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্যমতে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১২টা ৩৮ মিনিটে, বাংলাদেশ সময় ভোর ৩টা ৮ মিনিটে সংঘটিত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ২৭.৯১ উত্তর অক্ষাংশ এবং ৫৬.৯৫ পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সারগাজ থেকে ২৮ কিলোমিটার, জিয়ারাত-আলি থেকে ৩৩ কিলোমিটার এবং ফারিয়াব থেকে ৩৪ কিলোমিটার দূরে। বন্দর আব্বাস শহর থেকে এর দূরত্ব ছিল ১০৪ কিলোমিটার এবং কেরমান শহর থেকে ২৬৪ কিলোমিটার।
হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মেহরদাদ হাসান-জাদেহ জানিয়েছেন, ভূমিকম্পটি বন্দর আব্বাস এবং কেশম দ্বীপেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সারগাজ এলাকায়ও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
উল্লেখ্য, হরমুজগান ও কেরমান প্রদেশ ইরানের দক্ষিণে জাগরোস সিসমিক বেল্টে অবস্থিত, যেখানে আরব ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
ইরানের এই অঞ্চলে গত কয়েক মাসেও একাধিক মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। চলতি বছরের মে মাসে কেরমানে ৫.৬ এবং বন্দর-এ লাফতে ৪.৯ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি ব্রেকিং নিউজ এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ জানাবে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা-পাল্টা হামলার পর হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন নারীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬৩ জন, যাদের মধ্যে ২২ জনের অবস্থা আশ ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সিতে আইআরজিসি হামলার পর যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে তৃতীয় দফায় ইরানে হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির জ্যেষ্ঠ নেতা অ্যান্ডি বার্নহাম। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ২২ জুন পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বার্নহামই এখন দ ...
সব মন্তব্য
No Comments