ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই।
শনিবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম ( BNVJF) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আজকে জামায়াত বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বিএনপির নীতির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এদেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও যোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments