স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় দলীয়করণ পরিহারের আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, লেজুরবৃত্তি করলে কখনোই সাংবাদিকদের ন্যায্য দাবি আদায় হবে না। সাংবাদিকদের শক্তি তাদের পেশাদারিত্ব ও ঐক্যে-দলীয় অবস্থানে নয়।
মির্জা ফকরুল বলেন, গণমাধ্যম আজ বহুমাত্রিক চাপে রয়েছে-কোনো ক্ষেত্রে মালিকপক্ষের নিয়ন্ত্রণ, আবার কোথাও রাজনৈতিক প্রবাব। তার দাবি, নিয়মিত নীতিগত অবস্থানে না দাঁড়ালে সংবাদপেশা ক্ষতিগ্রস্ত হয় এবং কর্মীদের স্বার্থ রক্ষা পায় না।
বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের অধিকারের জন্য ইউনিয়নগুলোর স্বাধীন অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ইউনিয়ন মালিক বা সরকারের সরকারের সঙ্গে আলোচনায় যাবে-এটা স্বাভাবিক। কিন্তু রাজনৈতিক দরের পেছনে দাঁড়ানো পেশাকে দুর্বল করে দেয়। দাবি আদায়ের রাস্তা দলীয় নয়, পেশাগত।
বর্তমান সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও দায়িত্বহীন পোষ্টের বিষয়েও কথা বলেন তিনি।
অধিবেশনে সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবা হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ ।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments