মহান বিজয় দিবসে বিবৃতি
ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। তাই মুক্তিযুদ্ধ আমাদের জাতির গৌরব, আত্মপরিচয় ও অস্তিত্ব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। যেকোনো মূল্যে এই অর্জন আমাদের ধরে রাখতে হবে এবং গৌরবময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যেকোনো মূল্যে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে উদার গণতান্ত্রিক, সাম্য, মৈত্রী, প্রগতি ও বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে—যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন মহান মুক্তিযোদ্ধারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ এখনো প্রতিষ্ঠা করতে পারিনি।
জাতীয় পার্টির নেতারা বলেন, পল্লীবন্ধু আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ঘোষণা করেছিলেন—মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সম্প্রসারণ করেছিলেন এবং দেশের প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রয়াত এরশাদ অনন্য অবদান রেখেছিলেন।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments