কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন দৈনিক সমকাল প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক। বৃহস্পতিবার বিকেলে দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০ টায় তার কর্মরত প্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে এবং তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তার গ্রামের বাড়ি লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments