ডেস্ক রিপোর্ট: ২৪ ঘন্টায় সারাদেশে বিএনপির ৪০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত একদিনে মোট মামলা হয়েছ ০২ টি, এসব মামলায় মোট আসামী করা হয়েছে ১৩৫ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)। এবং আহত করা হয়েছে ১৫ জনের অধীক নেতাকর্মী।
তিনি বলেন, টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সদস্য মিনহাজসহ বেশকয়েকজন নেতাকর্মীকে ভোট বর্জনের জন্য ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণকালে গতকাল টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে পুলিশ।
রিজভী বলেন, চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা যুবদল নেতা নওশাদ আল-জাসেদুর রহমান এর বড় দুই ভাই প্রবাসি আবেদ মাহমুদ রহমান গ্রেফতার ও ব্যাংকার জাবেদুর রহমানকে নির্যাতন করে ছেড়ে দেয়।
এছাড়াও বরগুনা জেলাধীন বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ চৌধুরী (গ্রেফতারকৃত), যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু ও উপজেলা বিএনপির সদস্য মোঃ গোলাম কিবরিয়াসহ মোট ১২ জন নেতাকর্মীকে আসামী করে বামনা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ।
তিনি আরও অভিযোগ করেন, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর নবী মেম্বারের বাড়িতে গতকাল রাত ৮ টার সময় আওয়ামী সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়াও সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন রিয়াদের বাড়িতে গতকাল স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাংচুর ও তার বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করে।
বিএনপি এই নেতা আরও বলেন, এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ১৫ নভেম্বর ২০২৩ তারিখ নির্বাচনী একতরফা তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত-
মোট গ্রেফতার ১৩৪৬৪ জনের অধীক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা করা হয়েছে ৫০১ টি। এসব মামলায় আসামী করা হয় ৫২৪৭৭ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)। হামলা করে আহত করা হয়েছে ২০৬৭ জনের অধীক নেতাকর্মী। মৃত্যু ঘটেছে ১৫ জন নেতাকর্মীর।
রিজভী আরও একটি পরিসংখ্যা তুলে ধরে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত ২৫৪৭৯ জনের অধীন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা করা হয়েছে ৭৭২ টির অধিক। হামলা করে আহত করা হয় ৪২৯০ জনের অধিক নেতাকর্মী। মৃত্যু হেয়েছে ২৮ জন নেতাকর্মীর , এর মধ্যে
এক জন সাংবাদিক ।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
সব মন্তব্য
No Comments