রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ত্রি-বার্ষিক সম্মেলনের পরে দীর্ঘ এক দশকের স্থবিরতা কেটে অবশেষে বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগে প্রাণের সঞ্চার সৃষ্টি হয়েছে। ঝিমিয়ে পড়া নেতা-কর্মী ও সমর্থকরা নবরূপে উজ্জীবিত ও চাঙ্গা হয়ে উঠেছেন। দীর্ঘ এক দশক পরে গত ২৯ অক্টোবর বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য ও টানা চার বারের জননন্দিত বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুককে সভাপতি ও অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকে পুনরায় সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দুটি সহ-সভাপতি,তিনটি যুগ্ম সম্পাদক ও তিনটি সাংগঠনিক সম্পাদক পদেও তারণ্যদৃপ্ত যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। এ সম্মেলনকে ঘিরেই নেতা-কর্মীদের মাঝে ব্য্পাক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। কমিটি ঘোষণার পরে দুঃসময়ের ত্যাগী,পরীক্ষিত,জনপ্রিয়,দক্ষ ও যোগ্যদের শীর্ষ পদে দেখতে পেয়ে তাদের মাঝে আরও প্রাণের সঞ্চার হয়। ২০১২ সালের ১৪ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পরে গত এক দশক ধরে কাউন্সিল (সম্মেলন) না হওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে গভীর হতাশার সৃষ্টি হয়েছিল। দলে দেখা দিয়েছিল অনেকটা স্থবিরতা। অর্ন্তকোন্দলও ডালপালা মেলছিল। গত ২৯ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের বহু কাঙ্খিত সম্মেলনের পরে নব উদ্যমে নেতা-কর্মীরা রাজনীতির মাঠে সক্রিয় পদচারণা শুরু করেছেন। নতুন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ৩ নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপচে পড়া ভির পরিলক্ষিত হয়। থাইল্যান্ডে চিকিৎসাধিন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক এ আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তৃতার পাশাপাশি নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। মুজিব অন্তঃপ্রাণ কর্মী বান্ধব নেতা আলহাজ¦ গোলাম ফারুককে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় নেতা-কর্মী ও সমর্থকরা মূলত বেশী উজ্জীবিত হয়েছেন। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে নেতা-কর্মীদের সুখে-দুঃখের ভাগিদার গোলাম ফারুক আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তার যোগ্য নেতৃত্বে দল সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। ২০১২ সালের ১৪ মে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনেই নেতা-কর্মীরা তাকে শীর্ষ পদে দেখতে চেয়েছিলেন। এবার তাকে সেই পদে পেয়ে সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দে উদ্বেলিত হয়েছেন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের পাশাপাশি মিষ্টি বিতরণও করা হয়েছে। সাধারণ নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপজেলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটিতে পরীক্ষিত,যোগ্য ও মেধাবীদের অর্ন্তভূক্ত করারও দাবি জানিয়েছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments