স্টাফ রিপোটার: যুগপৎ আন্দোলনের রূপরেখা প্রণয়নে ‘গণতন্ত্র মঞ্চে’র নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি ।মঙ্গলবার ১৫ নভেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়েছে।
সংলাপে গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আ স ম আবদুর রব, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, আকবর খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, ইমরান ইমন প্রমুখ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ বছরের ৮ আগস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাতটি দল নিয়ে আত্মপ্রকাশ করে গণতন্ত্র মঞ্চ। তারা আওয়ামী লীগের পদত্যাগের দাবি করে আসছে। গণতন্ত্র মঞ্চ গঠনের পর এটি বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক।
এর আগ চলতি বছরের মে-জুন মাসে গণতন্ত্র মঞ্চের শরিক জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জনসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের সঙ্গে আলাদা আলাদাভাবে সংলাপ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments