স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের দ্বিতীয় সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে হাসান হাফিজুর রহমান সোহেল সভাপতি ও লূনা নূর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাজেদুল হক রুবেল, মোতালেব হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাদেকুর রহমান শামীম, জামাল হায়দার মুকুল, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, লাকী আক্তার, হামিদুল ইসলাম, জয়নাল আবেদীন, আশিকুল ইসলাম জুয়েল, আলী কাউসার মামুন,রাসেল ইসলাম সুজন, রিয়াজ উদ্দীন, রোকেয়া বেগম, শান্তনু কুমার দাস, চন্দন লাহিড়ী, খন্দকার হিরক, কল্লোল বণিক, মোস্তান শের, শ্যামল বিশ্বাস, জাহিদুল ইসলাম সজীব, নসরুহ কামাল খান।
গত ২৯ আগস্ট ২০২৫ মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল। ৩০ আগস্ট কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০ টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১০৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments