মোংলা থেকে মোঃ নূর আলমঃ বীর মুক্তিযোদ্ধা মোংলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুস সালাম (৬৭) ৬ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে ইন্তেকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় মোংলাপোর্ট পৌরসভার বিএলএস জামে মসজিদে জানাজা নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘিদন ফুসফুসের জটিল রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার সকাল ১১টায় জানাজা নামাজের আগে বিএলএস জামে মসজিদ চত্বরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শেখ আব্দুস সালামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এরপর তাকে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারের উপস্থিতিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থতি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, শেখ রুস্তম আলী প্রমূখ। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শেখ আব্দুস সালাম স্ত্রী, পূত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments