স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার অবনতি ঘটেছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। দলীয় সূত্র ও চিকিৎসকরা বলেছেন-তার অবস্থা 'খুবই নাজুক', তবে এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়।
চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার ফুসফুস ও হৃদযন্ত্র-উভয় জায়গায় জটিলতা দেখা দিয়েছে। নতুন করে সংক্রামণ ধরা পড়ায় তাকে করোনারি কেয়া ইউনিটে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসক দল বোর্ড সভা করে তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনা ঠিক করছে।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। আমরা দেশে-বিদেশের সকলের কাছে দোয়া চাচ্ছি। তিনি আরও জানান প্রয়োজন মনে করলে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নেবেন।
পরিবারের সদস্যরা জানান, খালেদা জিয়া কথা বলতে পারছেন, আশেপাশের মানুষকে চিনতেও পরছেন; কিন্তু শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টের কারণে তাকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দলের নেতারা হাসপাতালে ভিড় করতে না করছেন-চিকিৎসকদের পরামর্শে সীমিত পরিসরে দেখা-সাক্ষাত চলছে। বিএনপি প্রত্যেক মসজিদে দোয়া ও প্রার্থনার আয়োজন করছে।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments