স্টাফ রিপোর্টার: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৮ জুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৬ বারের মতো প্রতিবেদন দাখিলের সময় পেল তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের হাতে দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
নির্ধারিত ছয় মাস শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে আরও নয় মাস সময় চায়। ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি শেষে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন রাখেন। তবে ওই সময়ের মধ্যেও টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি।
এরপর ২০২৫ সালের ২৩ অক্টোবর এবং চলতি বছরের ২৬ এপ্রিল হাইকোর্ট বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে মামলার তদন্ত শেষ করতে আরও ছয় মাস করে সময় দেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সিএনজি অটোরিকশাচালক আ ...
স্টাফ রিপোর্টার: বরিশালের বানারীপাড়ায় পোশাকের অপব্যবহার, মারধর, ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু সন্তানকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রমনা কালী মন্দিরের স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ৩ জনকে ...
স্টাফ রিপাের্টার: সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্যদের পেনশন-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে অনিয়মের অভিযোগ উঠেছে বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার ...
সব মন্তব্য
No Comments