সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বারবার নির্বাচিত হয়েছি। আমার বয়স হয়েছে। এটি আমার শেষ নির্বাচন, আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের জনরায় আমার পক্ষে থাকবে।
বুধবার বিয়ানীবাজার পৌরশহরে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯১ সাল থেকে আপনাদের অকুণ্ঠ সমর্থন পেয়ে বারবার নির্বাচিত হয়েছি। আমার বয়স হয়েছে। এটি আমার শেষ নির্বাচন, আশা করি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে ৭ জানুয়ারি আপনাদের জনরায় আমার পক্ষে থাকবে। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, বিয়ানীবাজারবাসী বঞ্চিত হবেন না। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। দীর্ঘ পনের বছরে দেশে ঈর্ষণীয় উন্নয়ন কাজ হয়েছে। যার ফল ভোগ করছেন সতের কোটি মানুষ।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার। এ দুই উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসন। ১৯৯১ সাল থেকে গুরুত্বপূর্ণ এ আসনটিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন নুরুল ইসলাম নাহিদ।
১৯৯৬ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কাছে হেরে যান অল্প ভোটে। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নবম, দশম ও একাদশ (২০০৮, ২০১৪ ও ২০১৮) টানা তিন মেয়াদে এ আসনের সংসদ সদস্য তিনি। দায়িত্ব পালন করেছেন শিক্ষামন্ত্রী হিসেবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ সমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য জাকির হোসেন, পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, হোসেন মুরাদ চৌধুরী, জালাল উদ্দিন, জহুর উদ্দিন ও মোহাম্মদ আমান উদ্দিনসহ বিয়ানীবাজার উপজেলা, ইউনিয়ন, পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
সব মন্তব্য
No Comments