ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারে তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী গ্রামের মাইনুদ্দিন শেখ(৩৫) ও তার মেয়ে তাবাস্সুম আক্তার (১০) এবং মাইনুদ্দিনের শালা ভাঙ্গা মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর।
স্থানীয়রা জানায়, দুপুরে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শালা-দুলাভাই নিহত হন। শিশু তাবাস্সুমকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ভ্যান চালককে কুপিয়ে হত্যার তিনমাস যেতে না যেতেই একই এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধর করে গুরুতর আহত করার পর নগদ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজ ...
সব মন্তব্য
No Comments