ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। মহাখুশির ঈদুল ফিতরে তিনি বিশ^ মুসলিম জাতির প্রতিও অভিনন্দন জানান। এ উপলক্ষে মুসলিম উম্মাহ্র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, শেষ হলো বরকতময় রমজান। সিয়াম সাধনার ত্যাগ ও সংযম এর শিক্ষা সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটাতে হবে। ইসলামের শ^াসত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নিতে হবে। জোড়ালো করতে হবে ভ্রাতৃত্ববোধ। আমরা যেনো দেশ ও দেশের মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। তিনি মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহা¥মদ কাদের আরো বলেন, আমরা যেনো দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান এর ফজিলতে মহান আল্লাহ্ যেন আমাদের বাংলাদেশকে নিরাপদ করেন। সবার জন্য কল্যাণময় আগামী প্রত্যাশা করেছেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি ঈদুল ফিতর এর দিন সকাল ৮টায় উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং জাতির উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা জানাবেন।
জাতীয় পার্টি সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের সাদেকনগরের আহসানউল্লাহ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে আত্মীয়-স্বজন এবং জাতীয় পার্টি নেতা-কর্মীদের সাথে দিনভর ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে আবদুল করিম হাওলাদার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। পরে তিনি বাড়িতে আত্মীয়-স্বজন ও জাতীয় পার্টি নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। দুপুরে পটুয়াখালী শহরে এবং বিকেলে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টি নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি রাজধানীর ধুপখোলা মাঠে ঈদের নামাজ আদায় করবেন। বেলা ১১টায় বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-০৬ আসনের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন কাজী ফিরোজ রশীদ এমপি।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান ও ঢাকা-০৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে ঈদ উদযাপন করবেন। জ্যাকসন হাইটসে ঈদের জামায়াতে অংশ নেবেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী এবং জাতীয় পার্টি নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
জাতীয় পার্টি কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ঈদের দিন বেলা ১১টায় বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান ও নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। পরে নিজ বাসভবনে আত্মীয় পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। ঈদের পরের দিন তিনি ঢাকার বিক্রমপুর এবং পরের দিন নবাবগঞ্জে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি পরিবারের সদস্যদের সাথে কানাডায় ঈদ করবেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments