আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন নাসার ঐতিহাসিক আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী। প্রশান্ত মহাসাগরে সফল জলাভতরণের মাধ্যমে শেষ হলো প্রায় ১০ দিনের এই গুরুত্বপূর্ণ মহাকাশযাত্রা।
শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলের কাছে মহাকাশযান ওরিয়ন নিরাপদে অবতরণ করে। অবতরণের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানান, তারা সবাই স্থিতিশীল ও সম্পূর্ণ সুস্থ আছেন।
নাসার পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে নভোচারীদের ক্যাপসুল থেকে একটি বিশেষ ভেলায় নেওয়া হয়, এরপর হেলিকপ্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস জন পি মুরথা-এ স্থানান্তর করা হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
এই অভিযানে অংশ নেওয়া অন্য তিন নভোচারী হলেন ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেন। এই মিশনের মাধ্যমে তারা নতুন ইতিহাস গড়েছেন—গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ, কোচ প্রথম নারী এবং হ্যানসেন প্রথম অ-মার্কিন হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণ করেন।
মিশন চলাকালে মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরে পৌঁছায়, যা অ্যাপোলো-১৩ অভিযানের আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়। এছাড়া তারা চাঁদের কক্ষপথে অবস্থানকালে একাধিক উজ্জ্বল উল্কাপাতের দৃশ্য প্রত্যক্ষ করেন।
এই অভিযান ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ ধাপ। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর যে লক্ষ্য নিয়েছে, এটি তার একটি পরীক্ষামূলক অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ঐতিহাসিক প্রত্যাবর্তন বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা মহাকাশ অনুসন্ধানে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments