বিশেষ প্রতিনিধি: গণতন্ত্র মঞ্চ নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট খলিলুর রহমান।আজ শনিবার (১০ ডিসেম্বর) থেকে পরবর্তী এক মাসের জন্য তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
গত ৯ ডিসেম্বর গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মঞ্চের সদ্য বিদায়ী সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মঞ্চের নারায়ণগঞ্জ জেলা পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নির্বাহী পরিচালক অঞ্জন দাস, নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আবদুল মোতালেব ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মোক্তার হোসেন প্রমূখ।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments