ফরিদপুর অফিস: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আপনাদের একসঙ্গে কাজ করতে হবে। চরভদ্রাসে একটি রাস্তাও কাঁচা থাকবে না। আপনারা আমাকে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করছেন। আমি আপনাদের এলাকার উন্নয়ন করে আমার ঈমানি দায়িত্ব পালন করছি।
তিনি বলেন, এ উপজেলা প্রধান সমস্য ছিল, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধনির্মাণ আমরা করে ফেলেছি। এছাড়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ গিয়ে আলোকিত হয়েছে দুর্গম চরাঞ্চল। উপজেলাবাসীর আর একটা দাবি রয়েছে গোপালপুর টু চরমইনুট ফেরি সার্ভিস চালু করা। পদ্মা সেতু চালু হওয়ায় অনেক বড় বড় ফেরি বসে আছে। যা আমরা চাইলেই যে কোন সময় আনতে পারব। নদী ড্রেজিংয়ের পাশাপাশি আলোচনা চলছে সদর বাজারটাকে বাচাঁনোর জন্য জেলখানার পাশ দিয়ে একটি বাইপাস সড়ক হওয়ার। গাড়ি চলাচলের জন্য সড়ক প্রসস্ত করণের কাজ শেষ হলেই এই রুটে বড় বড় ফেরি চালু হবে। ইতিমধ্যে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে) উন্নয়ন কাজের জন্য সারে চারশ কোটি টাকা পাশ হয়েছে।
তিনি বলেন, খুব শিগগিরই সাড়ে আট কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হবে। যার কাজ ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে শুরু হবে। সামনে নির্বাচন আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চরভদ্রাসনকে মডেল উপজেলায় রূপ দিতে সকলে একযোগে কাজ করুন।
এদিকে, একই দিন ব্যক্তিগত তহবিল হতে ফরিদপুরের চরভদ্রাসনের হাজীডাঙ্গী ও খালাসী ডাঙ্গী গ্রামে আগুনে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের প্রত্যেককে নগদ বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান নিক্সন চোধুরী।
এ ছাড়া উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী পান্নার বাড়ি হতে ভিআরআরপি প্রকল্পের আওতায় এক কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ২৮৯ টাকা ব্যয়ে বালিডাঙ্গী বেড়িবাঁধ পর্যন্ত রাস্তা বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন নিক্সন চৌধুরী।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments