৮ দলকে নোটিশ দেবে কমিশন
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সচিব বলেন, দেশে বর্তমানে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত দল বাদে অবশিষ্ট ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট দাখিল করেছে।
ইসি সচিব আরও জানান, ১৩টি রাজনৈতিক দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে এবং অবশিষ্ট ৮টি দল নির্বাচন কমিশনের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি পঞ্জিকা বছর শেষে পরবর্তী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
আইন অনুযায়ী কোনো সাড়া না দেওয়া ৮টি দলকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নোটিশের জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সময় বৃদ্ধির আবেদন করা ১৩টি দলকে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাড়তি সময় দেওয়া হবে বলেও জানান সচিব।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি'র সভাপতিত্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক স ...
স্টাফ রিপোর্টার: এক দিনের ব্যবধানে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায়ের তিন ব্যক্তির সঙ্গে বৈঠক করে ঢাকা ছেড়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বিকেলে নয়াদিল্লির উ ...
স্টাফ রিপোর্টার: আজ সচিবালয়ে মন্ত্রিসভার ১৬তম বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা ...
স্টাফ রিপোর্টার: মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার এবং মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য। এছাড়া জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণাসহ মানব ...
সব মন্তব্য
No Comments